1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময় 

এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৯২ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংক সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভিসা ব্র্যান্ডের ডেবিট কার্ড ইস্যু করে “এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড’’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের নিকট থেকে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এসময় ভিসার সাউথ এশিয়া ও ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মোঃ মজনুজ্জামান ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net