1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের ঘোলপাশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল

চৌদ্দগ্রামের ঘোলপাশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে খোকন এর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হিশাম উদ্দিন জুনায়েদ এর পরিচালনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী মো. আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রিয়াজ উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ মজুমদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আহসান উল্লাহ, ধনুসাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল মিয়াজী, আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক মোস্তফা কামাল, একরামুল হক মেম্বার, জাফর আহমেদ মজুমদার, মাওলানা ফজলুল হক, ডা. আনোয়ার হোসেন, ডা. মো. ইব্রাহিম, মাহমুদুল হাসান রিয়াজ, মোস্তফা কামাল, আবুল খায়ের আশিকুর রহমান, মোস্তফা কামাল, শফিকুর রহমান, বিএনপি নেতা রেজাউল করিম মানু প্রমুখ।

এ সময় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net