1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২আগস্ট) সকালে চৌদ্দগ্রাম উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সরওয়ার লিমা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ ও যুব ঋণের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

উপজেলা যুব উন্নয়ন কমকর্তা মো. সফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ মোহাম্মদ জুবায়ের আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: গিয়াস উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মামুনুর রশিদ মজুমদার, পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এছাক বেপারী, যুব মহিলা সংগঠন ‘নবনিতা ক্লাব’ এর সাধারণ সম্পাদক সানজিদা আক্তার প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net