1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন

চৌদ্দগ্রামে মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন
  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় শাহিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শাহিদা বেগম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের কাজী বাড়ির কাজী মো: মকবুল আহমেদ এর স্ত্রী। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো: শামীম জানান, রোববার (১০ আগস্ট) সন্ধ্যা অনুমান সাতটায় শাহিদা বেগম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় রাস্তা পার হয়ে অপর পাশে যাওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের পরিচয় সনাক্ত ও আইনী প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাব উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরিচয় পাওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net