1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপের সমাপনী বক্তব্যে সাংবাদিকদের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টার বক্তব্য আমার শোনার সুযোগ হয়নি। ফরমালি বিষয়গুলো জানলে তখন আমরা কমিশনে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।

রাজনৈতিক দলের সাথে সংলাপের সময় সিইসি বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই, এজন্য আমরা সবাইকে সাথে নিয়ে আচারণবিধি প্রতিপালন করে এগিয়ে যেতে চাই।

সংলাপে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net