1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ৫৩ হাজার টাকা ছিনতাই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় ফজলে রাব্বি (২৮) নামে এক যুবককে কুপিয়ে আহত করে ৫৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ঋষিপাড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে।

 

আহত ফজলে রাব্বিকে স্থানীয় লোকজন উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজলে রাব্বি উপজেলার কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি বিন্নিপাড়া এলাকার আনিরা ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রোববার দুপুরে সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে ঋষিপাড়া সেতুর কাছে পৌঁছালে কয়েকজন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। এতে যানজট তৈরি হলে ফজলে রাব্বি যানবাহনগুলো ছাড়ার অনুরোধ করেন।

 

এ সময় দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ চার-পাঁচজন কিশোর তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তারা ফজলে রাব্বির কাছ থেকে কোম্পানির ৫৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

 

ফজলে রাব্বি বলেন, বিন্নিপাড়া এলাকায় “রক্সি বাহিনী” নামে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে ছিনতাই ও চাঁদাবাজি করছে। তারা সাধারণ মানুষকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়।

 

অভিযুক্ত সাব্বির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, ঘটনার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net