1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থী চাই চন্দনাইশ দোহাজারীতে শফিকুল ইসলাম রাহী’র নির্বাচনী শো-ডাউন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থী চাই চন্দনাইশ দোহাজারীতে শফিকুল ইসলাম রাহী’র নির্বাচনী শো-ডাউন

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম-১৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র নেতৃত্বে দোহাজারীতে নির্বাচনী শো-ডাউনে জন-সমাবেশে পরিণত হয়।

গতকাল ১৫ নভেম্বর বিকালে চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ব্যানার, পেষ্টুন নিয়ে নেতাকর্মীরা দোহাজারী রেলওয়ে মাঠে দুপুর থেকে সমাবেত হতে থাকে। বিকালে দোহাজারী রেলওয়ে মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে জন-সমাবেশে রূপ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী শো-ডাউন রেলওয়ে মাঠ থেকে শুরু হয়ে দোহাজারী সদর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে বাগিচাহাট এসে শেষ হয়। এ সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন দোকানদার, ব্যবসায়ী, পথচারী, গাড়ি চালক, শ্রমিক ও সাধারণ মানুষের কাছে ৩১ দফার লিফলেট বিতরণ করে বিএনপির নির্বাচনী শো-ডাউনের মাধ্যমে এ আসনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী। এছাড়াও আগামী নির্বাচনে দেশের উন্নয়নে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সাধারণ জনগণকে উদ্ভুদ্ধ করেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির রাজনীতিতে তার কোনো পদ-পদবীর আকাঙ্খা নেই, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। তিনি রাজনীতিকে ইবাদত হিসেবে গ্রহণ করে মানুষের অধিকার রক্ষা মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বর্তমান বিএনপির রাজনীতিতে সক্রিয়, ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে থাকবেন বলে জানান। এ সময় তার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net