1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার

 

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নিজের ব্যবহার করা মোবাইলের পাশাপাশি, বিদেশ থেকে আরও দুইটি নতুন ফোন আনার অনুমতি প্রবাসীদের দিয়েছে সরকার।

একই সঙ্গে প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

গুজবকারী ও গিবতকারীদের থেকে প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি আজ সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় বলেছেন, বিদেশ থেকে একটার বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে এমন কোন নতুন নিয়ম সরকার করেনি।

বিষয়টির সত্যতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। বর্তমান সরকার সুবিধা বাড়িয়ে দুইটি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসীরা এখন নিজ ব্যবহৃত সেটসহ দুইটি নতুন ফোন আনতে পারবেন। দুইটির বেশি আনলে শুধুমাত্র অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে প্রবাসীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা কেবল বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসীরা পাবেন, অন্যদের জন্য আগের নিয়মই প্রযোয্য থাকছে।

আসিফ নজরুল বলেন, প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন করা নিয়েও নতুন কোন আইন হয়নি। মূলত, ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেই ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। এই আইনটি কাউকে হয়রানি করার জন্য নয়, বরং সুরক্ষার জন্যই করা হয়েছে।

উপদেষ্টা প্রবাসীদের প্রতি গুজব ও গিবত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মিথ্যে তথ্য ছড়িয়ে দেওয়া বা গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। অনেকে ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের জঘন্য মিথ্যাচার প্রতিরোধ করার আহ্বানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net