1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী? নতুন ওয়াশিং মেশিন কেনার আগে যে ৫ বিষয় মাথায় রাখতে হবে ১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব একই সঙ্গে একাধিক প্রেম : ফের বিতর্কে স্বস্তিকা ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হবে ৬,১৫০ কোটি টাকা প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫ বছর, আজমিনার ৭ বছর ও টিউলিপের ২ বছর কারাদণ্ড নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু ৯ আসনের ব্যালটে থাকছে না ধানের শীষ প্রতীক জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার

ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব।রবিবার (২ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। বর্তমানে ওমরাহ খাতে কর্মরত প্রায় ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে এই বিশাল সংখ্যক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে এসব এজেন্সির কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এতে তাদের কর্মদক্ষতা এবং সেবার গুণগত মানে বড় ধরনের ঘাটতি ও ত্রুটি পরিলক্ষিত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে তাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই স্থগিতাদেশ আপাতত শুধুমাত্র নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রে কার্যকর হবে। নির্ধারিত ১০ দিনের মধ্যে শর্তাবলী পূরণ এবং সেবার মান উন্নত করতে পারলে এজেন্সিগুলোর চুক্তি পুনরায় সচল করে দেওয়া হবে। মূলত এজেন্সিগুলোকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে যেসব ওমরাহ যাত্রী ইতোমধ্যে বৈধ ভিসা পেয়েছেন কিংবা যাদের বুকিং নিশ্চিত করা আছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের ওমরাহ পালন বা অন্যান্য পরিষেবা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না এবং তারা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব সুবিধা পাবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল-নুয়াইমি এক বিবৃতিতে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ওমরাহ খাতের স্বচ্ছতা বজায় রাখা এবং হাজিদের অধিকার নিশ্চিত করতে এই মনিটরিং ও মূল্যায়ন প্রক্রিয়া ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net