1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায়

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার

বিনোদন ডেস্ক

‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এস এস রাজামৌলি আরও বড় প্রেক্ষাপট নিয়ে আসছেন। তাঁর পরবর্তী সিনেমার নাম ‘বারাণসী’। তৈরি হচ্ছে রামায়ণ মহাকাব্যের আলোকে। এতে ত্রাণকর্তা রুদ্র চরিত্রে মহেশ বাবু, মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও খলনায়ক কুম্ভ হিসেবে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। বেশ আগে থেকেই বারাণসী নিয়ে কাজ করছেন রাজামৌলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ১৪ মাস ধরে বারাণসীর শুটিং চলছে। আরও ছয় মাসের শুটিং বাকি রয়েছে।

 

দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালকন অনুষ্ঠানে প্রিয়াঙ্কা আরও এক অজানা তথ্য ফাঁস করেছেন। হায়দরাবাদ, ওডিশা ও কেনিয়ার পর শিগগিরই বারাণসী টিম শুটিং করতে যাবে এন্টার্কটিকায়। সেখানে মহেশ বাবু, প্রিয়াঙ্কাসহ মুখ্য চরিত্রের শিল্পীরা অংশ নেবেন। বরফে আচ্ছাদিত এ মহাদেশে এটিই হতে যাচ্ছে প্রথম ভারতীয় সিনেমার শুটিং।

 

 

এমনকি বিশ্ব সিনেমায়ও এন্টার্কটিকায় শুটিং করার ঘটনা খুব কম। ‘সাউথ অব স্যানিটি’ (২০১২), ‘দ্য ওডিসি’ (২০১৬) ও ‘ভাইরাস’ (১৯৮০)—মাত্র এই তিন সিনেমার শুটিং হয়েছে সেখানে। ‘দ্য থিং’ ও ‘এইট এলবো’র মতো সিনেমায় এন্টার্কটিকার দৃশ্য থাকলেও ভিজ্যুয়াল এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছিল সে আবহ। আর ‘স্কট অব দ্য এন্টার্কটিক’ সিনেমার ক্ষেত্রে কিছু ফুটেজ এন্টার্কটিকায় নেওয়া হলেও মূল দৃশ্যের শুটিং অন্য লোকেশনে করা হয়। সে হিসেবে বারাণসী হতে যাচ্ছে বিশ্ব সিনেমার ইতিহাসে চতুর্থ সিনেমা, যার একাধিক দৃশ্যের শুটিং হতে যাচ্ছে এন্টার্কটিকার কঠিন বরফের পরিবেশে। এন্টার্কটিকার বৃহত্তম ভাসমান বরফের স্তর দ্য রস আইস শেলফের চিত্রও দেখা যাবে বারাণসীতে।

 

কুম্ভ চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন। ছবি: সংগৃহীত

কুম্ভ চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন। ছবি: সংগৃহীত

 

রাজামৌলির বারাণসী সিনেমার কাহিনিটি ত্রেতা যুগ থেকে কলি যুগ পর্যন্ত হাজার বছরের সময়কালজুড়ে বিস্তৃত। গল্পের শুরু হবে ভারতের প্রাচীন শহর বারাণসীতে একটি বিশাল গ্রহাণু আছড়ে পড়ার ঘটনা দিয়ে। এই মহাজাগতিক ঘটনাটি পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। পৃথিবীকে রক্ষা করতে নায়ক রুদ্র বিভিন্ন মহাদেশ ও সময়ের মধ্য দিয়ে যাত্রা করে। এই যাত্রায় তাকে এন্টার্কটিকা থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত বিভিন্ন দুর্গম স্থানে লড়াই করতে দেখা যাবে। সে কারণেই এন্টার্কটিকা রাজামৌলির নতুন সিনেমার গুরুত্বপূর্ণ লোকেশন।

 

বারাণসী দিয়ে প্রায় ছয়-সাত বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এতে তাঁকে প্রথমবারের মতো দেখা যাবে তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে। ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাবে বারাণসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net