কক্সবাজারের বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্দোগে ইফতার মাহফিল আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
৪ মার্চ (বুধবার) বিকেলে ঈদগাঁও বাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের এডহক কমিটির আহবায়ক হাজী মোঃ সেলিম উল্লাহ।
হাফেজ শামসুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমগ্র অনুষ্টান পরিচালনা করেন কার্যকরি পরিষদের সাবেক সদস্য মুফিজুর রহমান মুফিজ।
প্রস্তুতি সভায় সাবেক সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদী, পরিষদের সদস্য সচিব মাষ্টার মনির আহমদ, সাবেক সহ সম্পাদক কামরুল হাসান বায়জিদ, সদস্যদের মধ্য হাজী আবু তাহের, মোস্তাক আহমদ, আয়াজুর রহমান, মৌলানা সরওয়ার কামাল ও বেলাল উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে আগামী ১০ মার্চ মঙ্গলবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।