1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনা ঘটেছে। গত ২০ জুলাই এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার এক সপ্তাহ পার হলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

জানা যায়, উপজেলার আশোতিয়া পাড়ার বাসিন্দা মো. সাইফুল মিয়ার (৩৮) মেয়ে শারমিন আক্তার সততা (১৪)। তার নানার বাড়ি উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর গ্রামে। সেখানকার একটি কওমী মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী সে।

দীর্ঘদিন ধরে আশোতিয়া পাড়ার বখাটে, মাদকাসক্ত সাইম (২২) নামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হলেও অভিযুক্ত সাইম তার আচরণ থেকে বিরত হয়নি। বরং বিভিন্ন সময়ে হুমকি দেয় যে, তার প্রস্তাবে রাজি না হলে ওই ছাত্রীকে অপহরণ করা হবে।

ঘটনার দিন গত ২০ জুলাই সকাল ৭টায় শারমিন আক্তার সততা নানার বাড়ি থেকে চামড়াবন্দরে অবস্থিত খালার বাড়িতে যাওয়ার পথে সাইমসহ অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগী তার পথরোধ করে৷ তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে সাইমের নিজ বাড়ি করিমগঞ্জ উপজেলার আশোতিয়া পাড়াতে নিয়ে যায়। ঘটনার পর পরিবারটি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে সাইমের পরিবারের সূত্রে জানা যায়, সাইম সততাকে বিয়ে করতে চায়। বিয়েতে সততার পরিবার সম্মতি দিলেই মেয়েকে ফেরত দেওয়া হবে।

সততার বাবা মো. সাইফুল মিয়া বলেন, ‘আমার মেয়ের বয়স মাত্র চৌদ্দ বছর। ছোট মেয়েকে এখনই বিয়ে দিতে চাই না। তাছাড়া ছেলে সাইম বখাটে ও মাদকাসক্ত। সে আমার মেয়েকে অত্যাচার করবে। সংসার টিকবে না।’

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net