1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ই অক্টোবর (রবিবার) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মুছাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী লুৎফল কবির। সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিটির সভাপতি এম. শরীফ ভূঞা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহমিদা সুলতানার সঞ্চালনায়, সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহান আরা বেগম। এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা বিদ্যোৎসাহী সদস্য নাজমুন নাহার, আয়েশা আক্তারসহ অন্যরা।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভায় রেজাউল করিমকে সভাপতি এবং কামরুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net