1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রমজান উপহার ঘরে ঘরে পৌঁছে দেন এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের সদস্যরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

রমজান উপহার ঘরে ঘরে পৌঁছে দেন এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের সদস্যরা

মীরসরাই প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার

মীরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজান উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজ শেষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ।

সংগঠনের সভাপতি কফিল উদ্দীন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহেদ হোসেন রাফির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম, মুসা মিয়া, সেলিম, ইব্রাহিম, সহসাংগঠনিক সম্পাদক সায়মন মজুমদার , সাহিত্য সম্পাদক আদনান, অফিস সম্পাদক রোমিও, ক্রীড়া সম্পাদক নিশান, সদস্য রিদয়, মুরাদ, সাফিন, সালমান, তারেক, রকি, রিয়াজ প্রমুখ।

প্রতি বছরের ন্যায় এবারও প্রায় শতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী বিতরণ করে এস.টি লায়ন্স স্পোর্টিং ক্লাব। রমজান উপহারের মধ্যে ছিল ছোলা, চিনি, চিড়া, মুড়ি, আলু, খেজুর,তেল,সেমাই, ডাল, পিঁয়াজ ইত্যাদি। উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে রমজান উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। ঘরে বসে এই রমজান উপহার পেয়ে খুশি অসহায় এই মানুষগুলো।

বীর মুক্তিযোদ্ধা মির্জা ফিরোজ বলেন, এই সংগঠন প্রতিবছর রমজান উপলক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড পালন করে। এছাড়া সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে। বিশেষ করে অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেয়া প্রশংসনীয় কাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net