1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইফার বিবৃতি টিভি দেখে নামাজ আদায় জায়েজ নয় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১০ রাঙ্গাবালীতে খাস খাল বাঁধ দেয়ার পাঁয়তারা,খাল থেকে ট্রলার সরিয়ে দিতে এলাকায় মাইকিং বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাটিরাঙ্গায় অস্ত্র ও নগদ অর্থ সহ ৪ ডাকাত গ্রেফতার  রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ইফার বিবৃতি টিভি দেখে নামাজ আদায় জায়েজ নয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪৪৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতিতে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজ আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বিশিষ্ট মুফতি ও আলেমদের মতামত তুলে ধরেছেন দিয়ে ইসলামিক ফাউন্ডেশন।

তারা বলছে, টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবির নামাজ বাসা-বাড়িতে ইক্তেদা করা হলে তা কোনওভাবেই সহিহ ও জায়েজ হবে না।

বুধবার (২৯ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোনও কোনও টিভি চ্যানেলে তারাবি নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা গেছে।

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহিহ হবে না। তাই কোনও টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবি নামাজের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবির নামাজ আদায় করা হলে তা কোনওভাবেই সহিহ ও জায়েজ হবে না, মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net