1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র

মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬ 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

মাগুরায় বেওয়ারিশ কুকুরের কামড়ে একজনের মুত্যু ও ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে  বলে জানা গেছে। জেলার শ্রীপুর উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে আমিরুল  ইসলাম (৫৫) নামে একজনের মুত্যু হয়, সে উক্ত গ্রামের মৃত আলতাফ হোসেন শেখের পুত্র।  মৃতের বড় ভাই জানান গত ২৩সেপ্টেম্বর সকালে বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর তার দিকে তেরে আসে। সে আত্মরক্ষার জন্য নিচু হয়ে নিজের পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তার কপালে কামড় দেয়। এর আগে একই সময়ে ঐ কুকুরটি আরো ৬জনকে কামড় দেয় বলে জানা যায়। পরে এলাকাবাসী মিলে কুকুরটি মেরে ফেলে। আহতরা হলেন,মান্নান কাজী(৮০) পিতা মৃত সরকত কাজী,সিনথিয়া(৭),পিতা ডাবলু মন্ডল,জোবায়ের( ৯),পিতা বাহারুল কাজী, হযরত(২২),পিতা মজনু শেখ,খয়রা বেগম(৬০),স্বামী মৃত মোতালেব ও হোসেন শেখের স্ত্রী, বয়স (৬০)।

আহত সকলে মিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দারিয়াপুর গিয়ে চিকিৎসাসহ ভ্যাকসিন নিয়ে আসে। পর্যায়ক্রমে তারা ভ্যাকসিনের ডোজ শেষ করে।

৪ অক্টোবর আমিরুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় আজ ১১অক্টোবর রবিবার সকাল ৭:৩০মিনিটের সময় মারা যান। হাসপাতালের ডাক্তাররা জানান জলাতঙ্ক ভাইরাস এক্টিভ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

আমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি প্রশাসন যেন বেওয়ারিশ কুকুর গুলোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। নাহলে এ রকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net