1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজয়ের মাসের প্রথম দিনে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

বিজয়ের মাসের প্রথম দিনে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে আজ দুপুরে শুরু হতে যাচ্ছে খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, মিডিয়া কমিটির আহ্বায়ক আহমেদ উল্লাহ, সদস্য সচিব সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান, সাবেক সফল জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ইতিবাচক রাজনীতির কিংবদন্তি পুরুষ কিশোরগঞ্জের কীর্তিমান ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে।

ঢাকা বিভাগের চারটি জেলা কিশোরগঞ্জ নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই আটটি জেলার ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আজ রোববার টুর্নামেন্টের উদ্বোধন। ১২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামবে।

আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা দল জামালপুর জেলা দলের মুখোমুখি হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনকে গতিশীল করার প্রয়াসের অংশ হিসেবে প্রয়াত রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের নামে টুর্নামেন্টটি শুরু হচ্ছে। টুর্নামেন্টটির সফল সমাপ্তির পর ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net