ঢাকা   ০২:১১:৫২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

রাঙামাটিতে কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী : দৈনিক আমাদের বাংলা কর্মকর্তার সম্মাননা লাভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিনিধি :
রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) পার্বত্য কাব্যের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবি হাসান মনজু আন্তর্জাতিক সাহিত্য উৎসব- ২০১৯ অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের শতাধিক কবির মিলনমেলায় পরিণত হওয়া কলতান মূখরিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্ট্যালিন। সাহিত্য সংগঠনটির সভাপতি সুনিল কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাহিত্য উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ। কবি হাসান মনজু আন্তর্জাতিক সাহিত্য উৎসব- ২০১৯ এর কর্মসূচী জুড়ে ছিল আবৃত্তি, আলোচনা, কবি কন্ঠে কবিতা পাঠ এবং সন্ধায় সঙ্গীত ও নৃত্য পরিবেশনা আগত অতিথি এবং দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সম্মাননা পর্বে দেশ বিদেশ থেকে আগত কবিদের সম্মাননা প্রদান করা হয়। দৈনিক আমাদের বাংলায় কর্মকর্তা কবি উত্তম অরণ কে সাহিত্যে বিশেষ অবদানের জন্যে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি