1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলচ্চিত্রেই থিতু হতে চান শাকিরা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চলচ্চিত্রেই থিতু হতে চান শাকিরা

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১২ বার

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী শাকিরা পারফর্মিং আর্টের বিভিন্ন শাখায় বিচরণ করলেও তিনি থিতু হতে চান চলচ্চিত্রেই। সম্প্রতি তিনি ‘কত রঙের মানুষ’ নামে একটি ছবির মহরত করেছেন। এ ছবিটি নির্মাণ করছেন নৃত্যপরিচালক মেহেদী হাসান লিটেল। কথা প্রসঙ্গে তিনি জানান, এখন তার হাতে আছে তিনটি ছবি। শাকিরার প্রথম ছবি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই নেইম ইজ সিমি’। এরপর তিনি মঈন বিশ্বাসের ‘বুলেট বাবু’ ও জাদু আজাদের ‘প্রেম কি অপরাধ’ ছবিতে অভিনয় করেন। সোনার গাঁয়ের মেয়ে শাকিরার আত্মীয় ছিলেন চিত্রনায়িকা দিতি। শাকিরার চলচ্চিত্রে আসাটা অনেকটা তার ধারাবাহিকতাও বলা যায়। দিতির মৃত্যুর এক বছর আগে তিনি দেখা করেছিলেন দিতির সঙ্গে। তার প্রতি দিতির একটাই পরামর্শ ছিল, ‘এমন কিছু করবে না, যাতে এলাকার দুর্নাম হয়।

শাকিরা বলেন, ‘আমি সেই পরামর্শ মেনে চলার চেষ্টা করি।’ এলাকা তার কাছেও একটি প্রিয় স্থান। কোভিড মহামারীর লকডাউনে তিনি চার মাস এলাকায় ছিলেন। এ সময়ে ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমত প্রায় চারশ’ দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণও বিতরণ করেছেন বলে জানান। চলচ্চিত্র ছাড়াও শাকিরার এ পর্যন্ত ১১টি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার হয়েছে। প্রথম নাটক ডিএ তায়েবের সঙ্গে সম্প্রচার হয় এটিএন বাংলায়। শাকিরা বলেন, এখন তার ছয়টি নাটকের কাজ চলছে। এছাড়া শাকিরা কাজ করেছেন ১৮টি মিউজিক্যাল শর্ট ফিল্মে। এসব শর্ট ফিল্মগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। তিনি বলেন, নাটক ও মিউজিক্যাল শর্ট ফিল্মের প্রধান চরিত্রেই অভিনয় করেছেন। চলচ্চিত্রের পরিবেশ পরিস্থিতি নিয়ে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে আমি এখন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। এক সময় শুনতাম চলচ্চিত্রের পরিবেশ খারাপ। কিন্তু তিনটি মাধ্যমের কাজ নিয়েই আমি বিভিন্ন সময়ে আউটডোরে থেকেছি। আমার চোখে কখনো কিছু পড়েনি।’ মঞ্চে অভিনয় নিয়ে তিনি জানান রঙ্গনা নাট্যগোষ্ঠীর সঙ্গে তিনি জড়িত হলেও হাজারের উপরে মঞ্চের বাণিজ্যিক নাটকে অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net