1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিউশন শেষে বাড়ি ফেরার পথে গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা

টিউশন শেষে বাড়ি ফেরার পথে গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

নরসিংদীতে টিউশন শেষে বাড়ি ফেরার পথে রাসেল মৃধা নামে( ৩০) এক গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে শহরের নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে। নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেল মৃধা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। বুধবার রাত ১০ টার দিকে নাগরিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্লা কলোনিতে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রাসেল ফোনে জানায়, প্রতিবেশী বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইয়েরা রাসেলের পিছু নিয়েছে। এরপর থেকে রাসেল ফোন রিসিভ করেনি। পরে তার মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
পরিবারের সদস্যরা আরও জানায়, গ্রামের বাড়ি শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সঙ্গে ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। মামলার সব ব্যয় ভার নিহত রাসেল মৃধা বহন করতেন। আদালত তাদের পক্ষে মামলার রায় দেওয়ার পর থেকে আসামি পক্ষ হুমকি দিয়ে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net