1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

মীরসরাইয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৬ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জয়বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। মীরসরাইয়ের করেরহাটে জয় বাংলা স্পোটিং ক্লাব সংলগ্ন মাঠে গত ৩১ শে জানুয়ারি রাত আট টায় উক্ত খেলা সম্পন্ন হয়। এতে অলিনগর তরুণ সংঘ কে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার ছাগলনাইয়া। ম্যান অফ দ্যা ফাইনাল হয় সেভেন স্টার ছাগলনাইয়ার পঙ্কজ।
জয় বাংলা স্পোটিং ক্লাবের সভাপতি সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং কেফায়েত রাজুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরণ , ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য কামরুল হাসান মুরাদ।
উক্ত ফাইনাল খেলায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত সভাপতি মাঈনুর ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুইয়া।
জয়বাংলা স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শাখাওয়াত উল্লাহ রিপন বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রীড়া এবং সংস্কৃতির বিকাশের জন্য সামাজিক সংগঠনের সাথে আছি এবং থাকব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net