1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁর মান্দায় কর্মহীন দিনমজুর, দু:স্থ ও সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

নওগাঁর মান্দায় কর্মহীন দিনমজুর, দু:স্থ ও সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরন

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯৬ বার

নওগাঁর মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদে কর্মহীন দিনমজুর, খেটেখাওয়া, দু:স্থ ও নিয়মিত সুবিধাভোগীদের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার(০৫ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পরিষদে আসা বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক প্রদান করা ও হ্যান্ডস্যানিটাইজার স্প্রে করা হয়।

জানা গেছে, পুরো ইউনিয়নে করোনাকালীন সময়ে সরকারের প্রদান করা মানবিক সহায়তা হিসেবে ৫শ টাকা করে ৫শ জন ও ১হাজার ৬শ ৬২জনকে ভিজিএফ (অর্থ) ৪শ ৫০ টাকা করা হচ্ছে। এছাড়াও দু:স্থ মাতার ৩০কেজি চাল ২শ জন, মাতৃত্বকালীন ভাতা ৪হাজার ৮শ টাকা ৫০ জন, তালিকাভুক্ত কর্মহীনদের মোবাইলে ২হাজার ৫শ টাকা করে ৯শ ৩৫ জন এবং বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা ১হাজার ৯শ ৫০জনের মাঝে এসব আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকার এই সকল সুবিধা প্রদান করছেন। আমিও চেষ্টা করছি সরকারের দেওয়া এই সকল সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের হাতে সঠিক ভাবে পৌছে দেওয়ার জন্য। তাই আমিসহ পরিষদের সকল সদস্যরা কঠোর পরিশ্রম করে সবার সাবির্ক সহযোগিতা নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছি। আশা রাখি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে সকল সুবিধাভোগীদের হাতে এই সহায়তাগুলো পৌছে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net