ঢাকা   ০৪:০৭:৫৩ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

ডেমরায় ঘাসফুল সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো .বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঈদকে সামনে রেখে রাজধানী ডেমরার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ঘাসফুল সংগঠন”।

১১ মে (মঙ্গলবার)বিকেল ৫ টায় বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় বামৈল পশ্চিমপাড়া ঘাসফুল সংগঠনের অফিস প্রাঙ্গণে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মহামারী করোনায় কর্মহীন, দিনমজুর ও রিকশাচালকসহ মোট ৭০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও প্রায় ৩০ জনের অধিক শিশুর মাঝে ঈদ পোশাক তুলে দেন সংগঠনের সদস্য ও অতিথিরা।

ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে এক লিটার তেল, এক কেজি করে পোলার চাল,চার কেজি চাল,দুই কেজি আলু,১ কেজি পেঁয়াজ, হাফ কেজি দুধ,এক কেজি চিনি এবং দুই প্যাকেট করে লাচ্ছা সেমাই দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন,বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া,বামৈল পশ্চিম পাড়া মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশা টুকু,ডেমরা আশ্রয়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের, প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক বশির উদ্দিন,ঘাসফুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন অনিক।

সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ বলেন, করোনা ভাইরাস মহামারির এই পরিস্থিতিতে দিনমজুর, সুবিধাবঞ্চিত দেশের বেশিরভাগ পরিবারগুলো ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে রয়েছে। আর এজন্যই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএইচএস -৯০ ওয়েলফেয়ারের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন বলেন,সামাজিক সংগঠন ঘাসফুল জন্মলগ্ন থেকেই নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী,ঈদ পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করে
আসছে।মানুষের কল্যাণে ঘাসফুল এর এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয় হয়ে থাকবে।

প্রসঙ্গত, ঘাসফুল একটি অন্যতম সামাজিক সংগঠন। ২০১৬ সাল থেকে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি