1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুনি উগ্রবাদী ইসরায়ীলী রাষ্টীয় সন্ত্রাসের বিরুদ্ধে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের যৌথ মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

খুনি উগ্রবাদী ইসরায়ীলী রাষ্টীয় সন্ত্রাসের বিরুদ্ধে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের যৌথ মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৯২ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিংস্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে ও পবিত্র আল আকসা মসজিদ উদ্ধারের দাবীতে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ, মীরসরাই উপজেলা শাখার যৌথ উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১১টায় মীরসরাই কোর্ট রোড প্রাঙ্গনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উক্ত মানববন্ধনে বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দীন, সাইদুল ইসলাম সজিব, মাওলানা আব্দুল আওয়াল, রেকসানা আক্তার, হানিফ মিয়া, শরীফুল আলম, সাইফুর রহমান আজাদ, নাসির উদ্দীন, আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান, নিজানুর রহমান, মোস্তফা আলী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দুনিয়ার সর্বত্র ধর্মরাষ্ট্রের নামে চরম অধর্ম উগ্রবাদী ইহুদীবাদী হিংস্র পাশবিক অবৈধ ইসরায়ীলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিশ্ব মানবতা ঐক্যবদ্ধ হতে হবে।
নেতৃবৃন্দ বলেন, পাশবিক নৃশংসতা হত্যা ও দৃষ্টতার বিরুদ্ধে কেবল প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানোই যথেষ্ট নয়, সত্য ও মানবতা বিরোধী খুনি অপশক্তি বিরুদ্ধে সত্যপ্রিয় সকল মানুষকে কার্যকর ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
নেতৃবৃন্দ বলেন, দুনিয়াব্যাপী সিরিয়া- ইরাক- লিবিয়া- ইন্ডিয়া এবং আরাকানসহ বিভিন্ন জায়গায় ধর্ম-জাতি-গোত্র বিভিন্ন ছদ্মবেশে মানবতার শত্রু অধর্ম হিংস্র উগ্রবাদ সাম্প্রতিক গোষ্ঠি ভয়াবহ হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
সত্য-ন্যায়-মানবতা-স্বাধীনতা-নিরাপত্তা-অধিকার ও বিবেকের ধারক শান্তিকামী সকল মানুষের ঐক্যবদ্ধ ও সংগঠিত উদয় উত্থানের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠা করার মাধ্যমেই সকল মানবতা বিধ্বংসী অপশক্তির কবল থেকে সমগ্র মানবমন্ডলীর উদ্ধার ও মুক্তি সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net