ঢাকা   ১০:০৩:৩২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী গ্রেফতার -২ জন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫১৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকার তেঁতুলতলায় প্রেমিকের ডাকে সারা দিয়ে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে,লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের চর খাটামারির তছির (ছদ্মনাম) এর ১৮বছর বয়সি নাতনির সাথে বড়বাড়ি ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের আব্দুল খালেকের ছেলে আতিকুর রহমান (২২) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ২৬ জুলাই ওই তরুণীকে আতিকুর বড়বাড়ি ইউনিয়নের তেঁতুলতলা নয়া দিঘী এলাকায় বেড়াতে নিয়ে গিয়ে সুযোগ বুঝে পাট ক্ষেতে প্রেমিক তরুণীকে ধর্ষণ করে। তারপর পাশের ডলি নামের একজনের বাড়িতে রেখে দেয়। পরে একই এলাকার শামসুলের ছেলে হামিদুর (৩৫), মোতালেবের ছেলে একরাস (২৯) ও মনছার কসাইয়ের ছেলে জসিম (২৩) সহ আরও ২জনকে ইশারা দেন আতিকুর।
আতিকুর সেই তরুণীকে ডলির বাড়ি থেকে বাহির করে ফাঁকা জায়গায় নিয়ে যায়। আতিকুরের ইশারা মতো বাকি তরুণরা সেই তরুণীকে পাশের আর এক পাট ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। সেখানে তরুণীকে রেখে প্রেমিক আতিকুর পালিয়ে যায়।

গণধর্ষণের পর বাকি তরুণরা সেই তরুণীকে বড়বাড়ি শিমুল তলার দিকে নিয়ে আসতে থাকে। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করে। তখন তরুণীকে রেখে সবাই পালিয়ে যায়, এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনা স্থানে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ওই তরুণীর মা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করে।

লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ৯৯৯ এ ফোন পাওয়ার পর ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ নম্বর আসামি একরাস ও ৪নম্বর আসামি জসিমকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি