1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাছের ঘেরে দুর্বৃত্তের বিষ প্রয়োগ ১৫ লক্ষ টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন

মাছের ঘেরে দুর্বৃত্তের বিষ প্রয়োগ ১৫ লক্ষ টাকার ক্ষতি

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪১ বার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ ১৫ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার (১লা আগষ্ট) গভীর রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের হাজী মোঃ নজরুল মোল্লার চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমান বাগদা-চিংড়ি মাছ মারা যায়। এতে তারা ধারনা করছেন ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হবে।

ঘেরের কর্মচারি মতিউর রহমান জানান, রবিবার রাতে আমি এবং ঘের মালিক নজরুল মোল্লা ঘেরের পাড়ের ঘরে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি ঘেরে প্রচুর বাগদা-চিংড়ি মাছ মরা। জানিনা কে বা কারা রাতে ঘেরে বিষ মারছে।
স্থানীয়রা জানান, এই এলাকার অনেকগুলো মাছের ঘের রয়েছে। প্রতিটি ঘেরে বিপুল পরিমান মাছ চাষ করা হয়। অনেক টাকা বিনিয়োগ করে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মাছ বিক্রি করতে। কিন্তু দুর্বৃত্তরা এভাবে বিষ প্রয়োগ করলে ভবিষ্যতে এসব এলাকার মাছ চাষ বন্ধ হয়ে যাবে।

ক্ষতিগ্রস্থ মাছ চাষি মোঃ নজরুল মোল্লা বলেন, আমি ২০ বছর যাবত মাছ চাষ করি। জানিনা কে বা কারা আমার ঘেরে বিষ প্রয়োগ করছে। আমার ১৫ লক্ষ টাকার বেশি ক্ষতি হবে। আমার এই কষ্টের ফসল যারা নষ্ট করেছে, আমি তাদের বিচার চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net