1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে প্রার্থী সমর্থক ও গাড়ী বহরে তীব্র যানজট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে প্রার্থী সমর্থক ও গাড়ী বহরে তীব্র যানজট

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩২৩ বার

নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হলেও গত রোববার থেকে মনোনয়ন পত্র দাখিল করতে শুরু করেন বিভিন্ন প্রার্থীগণ।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বাস,মাইক্রোবাস,সিএনজি ও মটর সাইকেল নিয়ে উপজেলা সদরে নির্বাচন কার্যালয়ে আসেন মনোনয়ন জমা দিতে। আর এতেই সৃষ্টি হয় তীব্র যানজটের। কাজীর বাজার রোডে উপজেলা পরিষদে যাবার প্রায় দুই কিলোমিটার জোড়ে ছিল তীব্র যানজট। অপরদিকে তিমিপুর,শেরপুর রোড ও সালামতপুর রোডেও ছিল একই অবস্থা। প্রার্থী সমর্থকরা পায়ে হেটে নির্বাচন অফিসে এসে মনোনয়ন দাখিল করেন।এদিকে যানজটের কারনে ভোগান্তিতে পড়েন সাধারন যাত্রী সাধারন,স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী। পরে বিকেল ৫ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপণে যানজটমুক্ত হয় পৌর শহরসহ বিভিন্ন সড়ক । নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ তাদের নিজ নিজ সমর্থক ও গাড়ী বহর নিয়ে আসায় শহরে এমন যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারন যাত্রীরা দুর্ভোগে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net