1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫৪টি শাখা নিয়ে সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর জেনারেল ম্যানেজারস্ অফিসের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত,ঘাতক ড্রাইভার আটক মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল! অভিযোগ নয়নের বিরুদ্ধে নোয়াখালীতে ছাত্রদলের বিজয় মিছিলে হামলার অভিযোগ, আহত ৩  ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত   

৫৪টি শাখা নিয়ে সোনালী ব্যাংক লিমিটেড দিনাজপুর জেনারেল ম্যানেজারস্ অফিসের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৬০৬ বার

দিনাজপুরে সোনালী ব্যাংক লিমিটেড এর নবসৃষ্ট জেনারেল ম্যানেজারস্ অফিস দিনাজপুরসহ দেশের আরো ৩টি জেনারেল ম্যানেজার’স অফিসের আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন সম্পন্ন।

২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে সোনালী ব্যাংক দিনাজপুর শাখার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেনারেল ম্যানেজার’স অফিসের ভাচুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেনারেল ম্যানেজারস্ অফিসের জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রশিদুল ইসলাম। একই অনুষ্ঠানে দিনাজপুর প্রিন্সিপাল অফিসকে বিভক্ত করে দিনাজপুর নর্থ এবং দিনাজপুর সাউথ নামে ২টি নতুন প্রিন্সিপাল অফিস এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোনালী ব্যাংকের তথ্য সূত্রে জানানো হয়েছে, দিনাজপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নর্থ এর অধিনে ১৬টি এবং প্রিন্সিপাল অফিস সাউথ এর অধীনে ১৫টি। প্রিন্সিপাল অফিস ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও জেলা ও পঞ্চগড় জেলা নিয়ে) এর অধীনে ২২টি শাখা এবং দিনাজপুর কর্পোরেট শাখা অর্থাৎ মোট ৫৪ টি শাখা নিয়ে জেনারেল ম্যানেজারস্ অফিস দিনাজপুর আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার যাত্রা শুরু করলো।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস দিনাজপুর সাউথের ডিজিএম মোঃ সাইফুর রহমান, প্রিন্সিপাল অফিস নর্থের ডিজিএম ইনচার্জ আবু হেনা গোলাম সাকলাই এবং দিনাজপুর কর্পোরেট শাখার ডিজিএম ইনচার্জ মোঃ রুহুল আলম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এজিএম এ.কে.এম মাহবুব ‌উল ইসলাম, মোঃ মাসুদ আলমসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net