ঢাকা   ০৪:৩৫:৫৪ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ১৬ লাখ ২০হাজার টাকার অনুদানের অর্থ বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫২৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে ।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জান্নাহ ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ অন্যরা।
সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের ৯০ জন কামার, কুমার নাপিত, মুচি বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী ব্যক্তির প্রত্যেককে ১৮ হাজার করে মোট ১৬ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি