1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় শিশুকে মারপিটের ভিডিও ভাইরাল!নিন্দার ঝড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

মাগুরায় গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় শিশুকে মারপিটের ভিডিও ভাইরাল!নিন্দার ঝড়

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৪১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার পশ্চিম পাড়ার দিনমজুর শাহাবুদ্দিন এর শিশু ছেলে জীবন (১২)কে টিয়াপাখী চুরির অভিযোগ এনে একই গ্রামের বশির মৌলবীর ছেলে নূর ইসলাম মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে ঝুলিয়ে নির্যাতন করে। যার ভিডিওটি ভাইরাল হয়েছে ১৭ জুন শুক্রবার বিকেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৪ জুন মঙ্গলবার গাছের আম পারার জন্য বশির মৌলভীর ছেলে নুর ইসলাম একই গ্রামের দিনমজুর শাহাবুদ্দিনের শিশু ছেলে জীবনকে দিয়ে আম পারায়। এদিকে পরেরদিন নুর ইসলামের পোষা একটি টিয়াপাখি হারিয়ে যায়। এতে নুর ইসলাম জীবনকে সন্দেহ করে তাকে ধরে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করে।

এঘটনায় শাহাবুদ্দিন মামলা করতে বাড়ি থেকে বের হলে নুর ইসলামদের ভয়ভীতিতে বাড়ি ফিরে যায়। ১৭ জুন শুক্রবার শাহাবুদ্দিন থানায় অভিযোগ দায়ের করেন। বিকেলে জীবনকে গাছে ঝুলিয়ে মারার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে। সেইসঙ্গে নুর ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠেছে।

এদিকে ১৭ জুন শুক্রবার রাত ৮টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন ঘটনা ভাইরাল পর পরই ঘটনাস্থলে পৌঁছেছি, জীবনের পিতা শাহাুবুদ্দিনের সঙ্গে কথা বলেছি। এখনো আমি আমার ফোর্সসহ এলাকাতেই আছি, আপনাদের খুব দ্রুত ভালো একটা সংবাদ দিতে পারবো আশা করছি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net