1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মাগুরায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩২ বার

মাগুরার শ্রীপুরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সারঙ্গদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্টিত হয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা সাবেক জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুরুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম, মুকিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, শ্রীকোল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হবিবর রহমান, নাকোল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস শুকুর, কাদির ইউনিয়ন বি এন পি’র মোঃ ইসলাম শেখ, সব্দালপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাকিউল আলম বাকি, যুবদল নেতা মামুনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা ফয়সাল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন অঞ্চলের বি এনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net