1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর পিঠা উৎসব - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম এর পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ৪১৭ বার

পৌষ মাঘের পিঠা এখন শুধু গ্রামেই সীমাবদ্ধ নয়। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এই ছোঁয়া এখন শহরের প্রাচীর ভেদ করে ঘরে ঘরে চলে এ আয়োজন। এমনি এ সন্ধ্যায় পিঠা উৎসব ও সাংবাদিক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) নামের একটি সাংবাদিক সংগঠন।

সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদ আনুষ্ঠানিকভাবে গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় দৈনিক নওরোজ কার্যালয়ে কেক কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন। আর পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাসরীন গীতি।

উৎসবে টেবিলে থরে থরে সাজানো হরেক নামের হরেক স্বাদের পিঠায় পরিপূর্ণ ছিল। এর মধ্যে পাটিসাপটা, মোমো, ডিম পিঠা, পোয়া, ভাঁপা, নুনিয়া, চিতই, পুলিসহ ছিল বাহারি রকমের পিঠা।

অনুষ্ঠানে বিজেএফ এর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে পিঠা উৎসব যেন মিলনমেলায় পরিণত হয়েছিল।

সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা সাব এডিটরস কাউন্সিল এর কল্যাণ সম্পাদক জাফরুল আলম এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান খান বাবু, আরেক সিনিয়র সহ-সভাপতি আল মামুন। অন্যদের মধ্যে যুগ্ম সম্পাদক জ,ই বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, আইন বিষয়ক সম্পাদক এড. রাফিজা বিনতে দুররানী, সদস্য তাহমিনা মিনা, মাসুদ রানা, সামছুল হুদা, নুরে আলম জীবন, মনসুর আহমেদ, মুজাহিদুল ইসলাম নান্নু, রিপন মিয়া, অজয়, রুদ্র, রুবেল মিয়া প্রমুখ।

স্বাস্থ্যবিধি মেনে পিঠা উৎসবে অংশ নেন দৈনিক নওরোজ এর সম্পাদক শামছুল হক দুররানী, বাংলাদেশের আলো’র যুগ্ম সম্পাদক ফতেমা মুন্নী, সাংবাদিক গাফফার মাহমুদ সহ অন্যরা। পিঠা উৎসবে সংগঠনের সদস্য শাহনাজ বেগম পলি জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সদস্য পদে দ্বিতীয় বার বিজয়ী হয়েছেন। আরেক সদস্য রিপন মিয়া উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় দুইজনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net