1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশপুরে গ্রাম পুলিশকে মারধর মামলায় ইউপি সচিব ও মেম্বরের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মহেশপুরে গ্রাম পুলিশকে মারধর মামলায় ইউপি সচিব ও মেম্বরের কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৩ বার

মাজেদ রেজা বাধন, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বিল্লাল হোসেন নামের এক গ্রামপুলিশকে মারধর করা মামলায় ওই ইউনিয়নের সচিব ও এক সদস্যকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।
দন্ডিতরা হলো-বাঁশবাড়িয়া ইউনিয়নের সচিব ঝিনাইদহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আমির বক্স সরকারের ছেলে ইউপি সদস্য হাবিবুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ইউপি সচিব জহুরুল ইসলাম ও ইউপি সদস্য হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে ইউনিয়নে নানা অনিয়ম করে আসছিল। এর প্রতিবাদ করায় গত বছরের ৫ আগস্ট ইউনিয়ন পরিষদের ডেকে এনে বিল্লাল হোসেনকে বেধড়ক মারধর করে সচিব ও মেম্বর। এ ঘটনায় ওই মাসের ৮ তারিখে ২ জনকে আসামী করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই দুই জনকে ৬ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net