ঢাকা   ০১:৪৪:২২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীতে ৫ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন : নতুন বছরের প্রথম দিনই সারাদেশে একযোগে বই উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৫ লাখ শিক্ষার্থী পাবে নতুন বই। এরই মাঝে এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আজ শনিবার (২৮ ডিসেম্বর) এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সভা রয়েছে। সভার সভাপত্বি করবেন- রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক। সভা শেষেই আমরা নির্ধারণ করবো রাজশাহীতে কোথায় কীভাবে কেন্দ্রীয় বই উৎসবের আয়োজন করা যায়। ‘এবার মাধ্যমিকে ১ লাখ ৮৩ হাজার ৩৮৩ শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৪৫ লাখ ৮৪ হাজার নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে রাজশাহীতে সরকারি স্কুল ৬টি, বেসরকারি স্কুল ৫৮৪টি ও মাদ্রাসা আছে ২০৩টি। এছাড়া ৩টি ইংরেজিমাধ্যম স্কুল রয়েছে। চাহিদা অনুযায়ী প্রত্যেক স্কুলে গেল ১০ ডিসেম্বরের মধ্যে নতুন বইয়ের সেট পাঠিয়ে দেওয়া হয়েছে। পয়লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে এখন কেবল শিক্ষার্থীদের সেসব বই বিতরণের অপেক্ষা।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি