1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী পীর হাফেজ আবদুল হাই স্মরণে দুইদিনের ইছালে সওয়াব মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

খুটাখালী পীর হাফেজ আবদুল হাই স্মরণে দুইদিনের ইছালে সওয়াব মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০
  • ৫৩১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: দক্ষিণ চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় হক্কানী আলেমেদ্বীন আধ্যাত্মিক সাধক চকরিয়ার খুটাখালীর পীর মরহুম মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) স্মরণে দুই দিনব্যাপি এক ইছালে সওয়াব মাহফিল, দারুল হুফফাজ হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা এবং সিরাতুন্নবী (সাঃ) মাহফিল বৃহস্পতিবার ২৩জানুয়ারি দিনগত শুক্রবার ভোররাতে আখেরি মুনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন বৃহত্তর চট্টগ্রামের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও হাফেজ আবদুল হাই হুজুরের ভক্ত-মুরিদগণ। বুধবার ২২জানুয়ারি হেফজখানা প্রাঙ্গণে সকাল থেকে এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন। এসময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দুইদিনের এ মাহফিলে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন হাফেজ আবদুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net