ঢাকা   ০৩:০২:২৭ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

শ্রীনগরের মাদ্রাসা সুপার নারী নির্যাতন মামলায় খুলনায় গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৪৩৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে দয়হাটা গাউসুল আযম জিলানীয়া দাখিল মাদ্রাসার সুপার নারী নির্যাতন মামলায় খুলনায় গ্রেফতার হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে রহস্যজনক ভাবে মাদ্রাসা সুপার মাওঃ সোহরাব হোসেন প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার পর জানা যায় তিনি দ্বিতীয় স্ত্রীর দেওয়া নারী নির্যাতন মামলায় খুলনায় গ্রেফতার হয়েছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়মেরও অভিযোগ উঠেছিল।
বিশ্বস্ত সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিষয় ও আগামী ২৬ তারিখে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানটি সমস্যার সম্মূখীন হয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের কাছে মাদ্রাসার সুপার সোরহাব হোসেনের বিষয়ে জানতে চাইলে
ওই মাদ্রাসার সমাজ বিজ্ঞান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান বলেন, তিনি কেন অনপুস্থিত আমি বলতে পারবোনা। আমাদের তিনি বলে জাননি। সভাপতি সাহেব বলতে পারবেন।
সহকারী সুপার মোঃ নেছার উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে আমাকে কিছু জানিয়ে যাননি। সুপার সোরহাব হোসেন অনুপস্থিতের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে কোনও ছুটির আবেদন করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনও সদত্তর দিতে পারেননি। সুপার সোরহাব হোসেনের প্রথম স্ত্রীর কাছে তার স্বামীর অনুপস্থিতের বিষয়ে জানতে চাইলে রহস্যজনক কারনে তিনি কিছুই বলেতে রাজি হননি।
দয়হাটা গাউসুল আযম জিলানীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের (সদর) চেয়ারম্যান হাজী মোকলেছুর রহমানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসা সুপার আমার কাছে কোনও ছুটি চাননি। কি কারণে তিনি অনুপস্থিত আছেন তা আমার জানা নেই।

আব্দুর রকিব
শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
০১৯১৫-৯০৬৮৫৭
১৯/০১/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি