1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না-ইশরাক হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না-ইশরাক হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার- নয়াপল্টন থেকে :
ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না ইশরাক-বিএনপির মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন-বর্তমান আওয়ামী লীগ সরকার জানে তারা ভোটের মাধ্যমে কোনদিনও ক্ষমতায় আসতে পারবে না।

তাই দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ভূতের মতো জনগণের ঘাড়ে চেপে বসে আছে এর থেকে মুক্তি পেতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া অন্য কোন পথ নাই-তিনি মুক্তি পেলে জনগণ মুক্তি পাবে-গণতন্ত্র মুক্তি পাবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন-গত দুই বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরশাসক কারাগারে আটক রেখেছে-বর্তমান সরকার যেদিন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল-সেদিনই দেশের জনগণ তাদের নীলনকশা সম্পর্কে বুঝতে পেরেছিল।

তিনি বলেন-খালেদা জিয়াকে বন্দি করার পর ২০১৮ সালে এই সরকার জাতীয় নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করেছিল-কিন্তু আমরা ভেবেছিলাম তারা জনগণের ভাষা বুঝতে পারবে। কিন্তু গত সিটি নির্বাচনে তারা আবার জনগণের সাথে প্রতারণা করেছে।

তিনি আরও বলেন-বর্তমান সরকার বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে অতীতে তারা বাকশাল কায়েম করে জনগণের অধিকার হরণ করেছিল আবার তারা বাকশাল কায়েম করেছে শুধু বাকশাল নয় এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার-জনগণকে বন্দি রেখে এই বাকশাল আর বেশিদিন টিকবে না আমরা টিকতে দেবো না।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামীর রাজপথের আন্দোলনে কোন কিছুতে ভয় পাওয়া যাবে না রাজপথে নেমে যাবেন এবং ‌দেশ‌নেত্রী‌কে মুক্ত কর‌বেন- দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে….!!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net