1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাহসী ভূমিকা পালন করছে : হুইপ ইকবালুর রহিম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাহসী ভূমিকা পালন করছে : হুইপ ইকবালুর রহিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৯৫ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি ঃ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকমর্ীরা সাহসী ভুমিকা পালন করছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই সাহসীকতার পুরস্কার তুলে দিবেন। কোন রোগী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। দেশের এই সংকটময় মুহর্তে চিকিৎসকদের অবদান জাতি কোন দিন ভুলবে না। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হবে। ঘরে থাকলে সুস্থ্যতার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তিনি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদে উৎসাহিত করার জন্য প্রনোদনা ও বীমার ব্যবস্থা করেছেন।

৩০ এপ্রিল বৃহস্পতিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর-এ স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওযারেস আলী সরকার, সাধারন সম্পাদক বিকে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক (মেডিসিন) ডা. নুরুজ্জামান, (অর্থো) ডা. নাদির হোসেন প্রমুখ। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর-এ স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের সকল চিকিৎসক ও ইন্টার্নি চিকিৎসকদের মাঝে ৩৫০টি পিপিই প্রদান করছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net