1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিচয় # মানছুরা আকতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিচয় # মানছুরা আকতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪১০ বার

♦
আমি কে?
আসলেই আমি কে?
ক্ষণে ক্ষণে আমি আপন সত্তায়-
খুঁজে ফিরি আমার পরিচয়।
আমি নারী, আমি মাতা, আমি ভগ্নি, আমি জায়া
কখনও কখনও আমি হয়ে উঠি বটবৃক্ষের ছায়া।
হয়তো আমি কোনো এক কবির কবিতায় তার রচিত প্রণয়ণী,
কখনও বা আমি খুন্তি হাতে চুল বাঁধা দশভুজা রমনী।
হয়তো কোনো এক স্নিগ্ধ রাতে-
প্রেমিকের বুকে মাথা রাখা আমি তার প্রণয়দেবী,
কখনও বা কোনো ব্যর্থ পুরুষের চোখে আমি ঘৃণিত ছলনাময়ী
কখনও বা একজন সফল ব্যক্তিত্বের অনুপ্রেরণায় আমিই তার অর্ধাঙ্গিনী।
.
ঘুটঘুটে অমানিশালগ্নে আমি কারো ঘরের আলো
কখনও বা আমি অলুক্ষণে অপয়া,
আমার ছায়া মাড়াতে নেই-
আমি যে বড্ড কালো।
আমি কারো চোখে রাজকন্যা, কারো কাছে আদুরীনী
আবার কেউ কেউ বলে-
আমি নাকি বেজায় ছলচাতুরী মায়াবিনী।
.
কেউ তো আছে যার ভাবনায় আমি তার শক্তি
কারো বা রয়েছে আমার তরে অতিশয় ভক্তি!
আবার কারো কারো চাওয়া-
আমার অকালপ্রয়াত-ই হবে তাদের শান্তিময় মুক্তি।
.
আমি গম্ভীর, আমি স্থির, আমি নিরব, আমি নিশ্চুপ,
আমি চঞ্চল, আমি অস্থির, আমি ছটফটে, আমি বাঁচাল
কখনও কখনও প্রকৃতিও আফসোস শুধায়-
আহা! বিধাতা আমায় একই অঙ্গে দিয়েছেন কতরুপ, বহুরুপ।
তাই ক্ষণে ক্ষণে আমি আপন সত্তায়-
খুঁজে ফিরি আমি আমার পরিচয়।
আমি কে?
আসলেই আমি কে?
প্রতিবারই আমার অদৃষ্ট আমায় উত্তর দিয়ে যায়-
আমি নারী, আমি মাতা, আমি ভগ্নি, আমি জায়া
কখনও কখনও আমি হয়ে উঠি বটবৃক্ষের ছায়া।
“ইহা-ই আমার আসল পরিচয়”।

লেখক,
মানছুরা আকতার
কবি,ছরাকার ও সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net