1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুশ্চিন্তা বাড়াচ্ছে ঈদযাত্রা আন্তঃজেলা যাতায়াত কঠোরভাবে বন্ধ করুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

দুশ্চিন্তা বাড়াচ্ছে ঈদযাত্রা আন্তঃজেলা যাতায়াত কঠোরভাবে বন্ধ করুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৬৭ বার

অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাসের সংক্রমণে দেশে প্রথম মৃত্যুর পর দুই মাসের মাথায় মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়ে গেল, আক্রান্তের সংখ্যা পৌঁছল প্রায় ২১ হাজারে। সংক্রমণ ঠেকাতে ঈদে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। তার পরও অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন। শুক্র ও শনিবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে। অন্য মহাসড়কেও ব্যক্তিগত যানবাহন চলাচল বেড়েছে। গত শনিবার রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানে দলবেঁধে ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। শুক্রবার উত্তরার আজমপুরে বাস ভাড়া করে একদল মানুষকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করতে দেখা গেছে।

তাই গণপরিবহন বন্ধ থাকবে এই ঘোষণা প্রচার করেই দায়িত্ব শেষ হবে না, সিদ্ধান্তটি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বস্তুত শুধু ঈদের আগে-পরের সাত দিন নয়, মহামারীর প্রকোপ দৃশ্যমানভাবে কমে না আসা পর্যন্ত আন্তঃএলাকা গণপরিবহন বন্ধ রাখা উচিত। অন্তত ৩০ মে পর্যন্ত এক এলাকা থেকে অন্য এলাকায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পরিবহন চালু রেখে মানুষ চলাচলের সব পথ রুদ্ধ রাখা দরকার। এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ; সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। ফলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনও বেড়েছে।

মোট কথা সাধারণ ছুটি পর্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করতেই হবে। নচেৎ বাঙালিকে ঘরে ধরে রাখা সম্ভব হবে না। আর তাতে সম্ভব হবে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও। করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কার হয়নি বলে এখন সতর্কতা ও সঙ্গনিরোধ ব্যবস্থার বিকল্পও নেই। এ ক্ষেত্রে কেবল প্রশাসন কিংবা সেনাবাহিনী-পুলিশের ভয়ে নয় বরং আমরা চাই, সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার স্বার্থেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতা বজায় রাখুক। সেই সঙ্গে সরকারি প্রচার আরও জোরদার করতে হবে।

বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট / সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net