1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষে চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে ৫’শত বৃক্ষের চারা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

মুজিববর্ষে চুনারুঘাট উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে ৫’শত বৃক্ষের চারা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭৮০ বার

এম এস জিলানী আখনজী : চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায়, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চুনারুঘাট উপজেলা ও পৌরসভাসহ ১০টি ইউনিয়নে উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকদের মাঝে ৫০০‘শত বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে চুনারুঘাটের পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধী গাছের ৫০০‘শত বৃক্ষের চারা বিতরণ করা হয়। এসময় পরিষদের সামনে দাড়ানো কৃষকদের হাতে-হাতে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও নির্দেশনা বাস্তবায়নে উপস্থিত নেতাকর্মী ও কৃষকদের অন্তত তিনটি করে গাছ লাগানোর অনুরোধ জানান চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ। ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’- এই শ্লোগানকে সামনে রেখে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষকলীগ।

চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ আবু সুফিয়ান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের ও মোঃ আকছির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন তালুকদার, মীর জুবাইর আলম ও মোঃ আব্দুল হাই, দপ্তর সম্পাদক মোঃ কাজী কাওছার, পৌরসভা সভাপতি রমজানুর রহমান শামীমসহ উক্ত কর্মসূচিতে উস্থিত ছিলেন কৃষকলীগের উপজেলা, ১০টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net