1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
থানচিতে ৩৮বিজিবি অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান শেরপুরের বিশিষ্ট কবি-সাংবাদিক তালাত মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন  

থানচিতে ৩৮বিজিবি অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

চহ্লামং মারমা(চহ্লা) থানচি (বান্দরবান) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৬৩৩ বার

থানচিতে ১০হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আতক করেছে ৩৮ বিজিবি। গত ২৫ আগস্ট মঙ্গলবার ২ঘটিকায় বিজিবি’র নিজস্ব গোয়েন্দা (আরআইবি) এর তথ্যের ভিত্তিতে তিন্দু থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি থানচি উপজেলায় প্রুসাঅং পাড়াবাসী মৃত: মংশৈথোয়াই মারমা ছেলে অংথুইচিং মারমা(৪৫)। সে সময় তার কাছ থেকে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট,১টি দেশীয় চাকু ও ১টি মোবাইলসহ আটক করে। যাহা বাজার মূল্য ৩০লাখের অধিক বলে জানাগেছে।

জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে থানচি হতে নৌকা যোগে তিন্দু এলাকায় গমন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর দিক নির্দেশনায় অধীনস্থ তিন্দুমুখ সিআইও ক্যাম্প হতে ১০ জন বিজিবি সদস্যের ০১ টি টহল দল তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে অভিযান পরিচালনার মাধ্যমে থানচি হতে ছোটমধুগামী ইঞ্জিন চালিত নৌকা তল্লাশী করে মাদক ব্যবসায়ীকে হাতেনাটে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ৩৮বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ এলাকায় উক্ত অভিযানে এ যাবৎ কালে মাদকের সবচেয়ে বড় চালান আটক করা হয়েছে। এ অঞ্চলে ইয়াবা চোরাচালান নতুন হওয়া ইয়াবার উৎস,পাচারে পথ,গমনাগমন এবং বিক্রয়ের স্থান সম্পর্কে বিস্তারিত জিঙ্গাসাবা করা হয়েছে। মাদক চোরাচালান নির্মূল/দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সহ অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীকে জিঙ্গাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য থানচি থানার হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

থানচি থানা অফিসার ইনর্চাজ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যোগাযোগ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net