1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক, অন্যদের ধরতে মাঠে পিবিআই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

মাগুরার শ্রীপুরে বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক, অন্যদের ধরতে মাঠে পিবিআই

মোঃ সাইফুল্লাহঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫২১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রাম থেকে বিপ্লব মোল্যা (২৫) নামে এক বিকাশ প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। আটক বিপ্লব মোল্যা চর মহেশপুর গ্রামের মোহম্মদ আলী মোল্যার ছেলে। বুধবার বিকালে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পত্রিকায় বিকাশে প্রতারণার সংবাদ দেখে যশোর পিবিআই অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান চলাকালে সাদমান আকিব হৃদয়u সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। গত ২২ মার্চ যাশোর কোতোয়ালি মডেল থানায় বিকাশ প্রতারণা সংক্রান্ত একটি মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর পিবিআই এর এস আই দ্বৈপায়ন মন্ডলের নেতৃত্বে বুধবার বিপ্লব শেখকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ও চারটি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বিপ্লব শেখ জিজ্ঞাসাবাদে জানিয়েছে, যশোর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ি, ঢাকা, কুষ্টিয়া, খুলনা, বরিশাল সহ বিভিন্ন শহরে তাদের প্রতারণা চক্রে ৪০ থেকে ৫০ জন সদস্য আছে। বিকাশ সদর দপ্তর ও বিকাশের এজেন্ট সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের বিকাশ একাউন্টের টাকা হাতিয়ে নেয়া তাদের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net