1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের আলোর পথ ফাউন্ডেশনের শিক্ষা সফর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

নাঙ্গলকোটের আলোর পথ ফাউন্ডেশনের শিক্ষা সফর

মু.সাইফুল ইসলাম সবুজ,কুমিল্লা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৩৪ বার

নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়নের মাহিনী এলাকার ‘আলোর পথ ফাউন্ডেশন’ আজ বুধবার কুমিল্লার কোটবাড়ি শালবন বিহারে শিক্ষা সফর করেছে। এলাকার যুব সমাজ এ শিক্ষা সফরে উপস্থিত ছিলেন। সৌদি প্রবাসী ও আলোর পথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর ভূঁইয়া এ আয়োজনের ব্যয়ভার বহন করেন।

এ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনু্ষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহকারী মহাসচিব ও সাবেক পেরিয়া ইউপি চেয়ারম্যান জনাব সহিদ উল্লাহ মিয়াজী। এতে সভাপতিত্ব করেন আলোর পথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোকাররম হোসেন, সমাজ সেবক মহসিন ভূঁইয়া, সমাজ সেবক ইলিয়াছ ভূঁইয়া, মাওলানা জহিরুল ইসলাম, মাষ্টার আলমগীর হোসেন ও খোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আলোরপথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মো: নজরুল ইসলাম।

এর আগে কোটবাড়ির যাদুঘর, শালবন বিহার, বিশ্ববিদ্যালয়, বার্ড সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net