1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ১০ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন করিম মাষ্টার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মীরসরাইয়ে ১০ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন করিম মাষ্টার

মীরসরাই প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২১৩ বার

মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার। সোমবার ( ১০ মে) দুপুরে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা করা হয়। এরপর বিকেলে ৪ নং ওয়ার্ডে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।ঈদ উপহারের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গী, সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, নারিকেল, দুধ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার, সহ-সভাপতি জিএম শহীদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন অপু,সাংগঠনিক সম্পাদক বিধান কর, ক্রীড়া সম্পাদক ফারুক মালুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর রহমান শাহীন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুজন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন ভূঁইয়া, ইউপি সদস্য মজিবুল হক, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গোপাল দেবনাথ, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক তাপস সিংহ, ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য জসীম উদ্দিন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এছাড়া রেজাউল করিম মাষ্টারের পক্ষ থেকে ইউনিয়নের ৬৪ মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ইতেকাফকারীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রেজাউল করিম মাষ্টার বলেন, করোনার সংক্রমন রোধে লকডাউনের কারণে সমাজের অনেক মানুষ কষ্টে রয়েছে। তাদের কথা চিন্তা করে আমার প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে আমার ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। গত বছর করোনাকালে প্রায় ৬ হাজার ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি। তিনি আরো বলেন, আমার পাশের মানুষ না খেয়ে থাকবে, কষ্টে থাকবে তা আমি মেনে নিতে পারবো না। তাই আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী তাদের সহযোগীতা করে যাচ্ছি। পর্যায়ক্রমে আরো খাদ্য সামগ্রী দেয়া হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net