1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

তাড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৪৮ বার

“নার্সেস এগিয়ে যাবার প্রত্যয়ে-ভবিষ্যত স্বাস্থ্য খাতে একটি দর্শন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক নার্স দিবস – ২০২১ পালিত হয়েছে।

জানা গেছে, বুধবার(১২মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সিনিয়র স্টাফ নার্স বিলকিস বেগমের সভাপতিত্বে এবং সিনিয়র স্টাফ নার্স আফরিনা হায়দারের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফিরোজ মিঞা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য নার্সবৃন্দ।

বক্তারা বলেন,মানব সেবায় অনন্য দায়িত্বপালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শন হিসেবে বিশ্বব্যাপী আজ বুধবার (১২ মে) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।১২ মে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের ২০১তম জন্মবার্ষিকী। মহীয়সী নারীর জন্মদিনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নার্সরাও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধাভরে দিবসটি পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা.ফিরোজ মিঞা বলেন,লাখো মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজ সারা বিশ্বে নার্স একটি ভরসার প্রতীক ও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান, অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৬ টি নার্সের পোস্ট আছে।বর্তমানে এখানে কর্মরত আছেন ১৪ জন।

সিনিয়র স্টাফ নার্স আফরিনা হায়দার জানান,আমরা ১৪ জন নার্স এখানে কর্মরত আছি।এর মধ্যে ২ জন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এবং ১ জন বিএসসি ট্রিনিং লিভে আছেন।তিনজন বাদে এখন ১১ জন কর্মরত আছি।১১ জনের মধ্যে ৩ জন মিডওয়াইফ এবং ৮ জন সিনিয়র স্টাফ নার্স।আমরা বিভিন্ন শিফট করে ২৬ জনের মধ্যে ১১ জন রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net