1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে আল্লামা সোলতান আহমদ (রহঃ) ফাউন্ডেশনের ইফতার সামগ্রি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

বাঁশখালীতে আল্লামা সোলতান আহমদ (রহঃ) ফাউন্ডেশনের ইফতার সামগ্রি বিতরণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ২২৩ বার

চট্টগ্রামের বাঁশখালীতে আল্লামা সোলতান আহমদ (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৮ মে) সকালে কালীপুর ইউনিয়নের পালেগ্রামে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে শতাধিক দুঃস্থ-অসহায় রোজাদার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মাহমুদ উল্লাহ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, আনিছুর রহমান, খোবাইবুল ইসলাম, আরিফুর রহমান, মোহাম্মদ সিফাত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার সামগ্রি বিতরণকালে ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাও. মাহমুদ উল্লাহ্ বলেন, আল্লামা সোলতান আহমদ (রহঃ) ফাউন্ডেশন একটি সামাজিক ও সেবামুলক সংগঠন। এই অঞ্চলের গরীব ও অসহায় মানুষের জন্য ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে।

সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম বলেন ‘আল্লামা সোলতান আহমদ (রহঃ) ফাউন্ডেশন আগামীতে সেবামুলক কাজের পাশাপাশি অসহায় গরীব ছেলেমেয়েদের পড়াশোনা, ফ্রি চিকৎসা সেবা ও অার্থিক সহযোগিতাসহ অন্যান্য সমাজ সেবামূলক কাজ করে যাবে। এই ক্ষেত্রে সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় ফাউন্ডেশনের অর্থায়নে এলাকার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net