1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত,আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত,আহত ৬

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩৫৮ বার

নরসিংদী সদর উপজেলায় মাইক্রোবাস- ট্রাক সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের সাঁকুড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

নিহতরা হলেন- মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদিকুল (৮), রুবি আক্তার (৪০) ও তার মেয়ে রাহিমা (৩) এবং রোকেয়া আক্তার (৫২)।
আহতরা হলেন-সাইমা (১২), ইসরাত জাহান (৮), সামসুন্নাহার (৬০), শারমিন (৩৫), রাজিয়া (৪০), আ. রশিদ (৪০) এবং কাজীমুদ্দীন (৫২)। তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের বাড়ি সাভারের আশুলিয়া থানার জিরাবো এলাকায়। তারা সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ঘোড়াশালমুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এ সময় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী আহত হয়। পরে আহতদের এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এর মধ্যে সদর হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। বাকি আহতদের রাতেই নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত
হয়। ঢাকা মেডিকেল নেওয়ার পথে আরও দুজন মারা যায়। ইতোমধ্যে ট্রাক জব্দ করেছি। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net