1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিস্তির চাপে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কিস্তির চাপে আত্মহত্যা

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৪৩ বার

সাভারের আশুলিয়ায় করোনাকালে হোটেল ব্যবসা মন্দা যাওয়ায় ঋনের চাপে আত্মহত্যা করেছে হারুন মিয়া (৫০) নামের এক হোটেল ব্যবসায়ীর। মৃত্যু খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (৭ জুলাই) দুপুরে আশুলিয়ার ধলপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হারুন মিয়া (৫০) মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাধাকান্তপুর এলাকার বাসিন্দা বলে এ প্রতিবেদককে নিস্চিত করেছে তার পরিবার । হারুন মিয়া স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌসের বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে থাকতেন তিনি।

মৃর্ত্যু হারুনের স্বজনরা মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন,বর্তমান করোনার কারণে হোটেল ব্যবসা মন্দ যাচ্ছিল । যে কারণে ঋণের টাকা দিতে পারছিল না তিনি । কিস্তির টাকা দিতে না পারায় সবার সামনে তাকে অপমান অপদস্ত করেন কিস্তি দাতারা। পরে সেই অপমান সহ্য করতে না পেরে ভোর রাতে আত্মহত্যা করেন সে। পুলিশে খবর দিলে, পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী এ প্রতিবেদককে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net