1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেঘনার নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মুত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেঘনার নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মুত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪১৯ বার

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে মেঘনার শাখা নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল শিকদারের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, বিকালে দুই চাচাতো বোন শিশু বাড়ির অদূরে ঘাটে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এসময় তাঁরা গোসল ও পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্পীডবোটযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনাটি নরসিংদী মডেল থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net